পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আমাদের মূল লক্ষ্য হলো সম্প্রীতিকে সবার ঊর্ধ্বে রেখে এই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সুষম উন্নয়ন নিশ্চিত করা, যাতে কোনো জাতিগোষ্ঠী পিছিয়ে না পড়ে।

বৃহস্পতিবার সকালে বান্দরবানে একদিনের সরকারি সফরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিদর্শন, ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন কার্যক্রম শেষ করে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, একই সঙ্গে আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেগুলো যেন আগের মতো লোক দেখানো উন্নয়ন না হয়। আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে গুরুত্ব দিয়ে এমন উন্নয়ন করতে চাই, যা গণমানুষের কাজে লাগবে এবং দীর্ঘস্থায়ী হবে। আজ একটি প্রকল্প করলাম, আর কালই সেটি অচল হয়ে গেল বা কার্যকর থাকল না-এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড আমরা আর করতে চাই না।

এসময় পাহাড়ে ভূমি জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোনো সমস্যা হুট করে সমাধান করা সম্ভব নয়। এসব বিষয় আগে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করতে হবে। পর্যালোচনার ক্ষেত্রে স্থানীয় সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করতে হবে। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন রয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, সশস্ত্র বাহিনী রয়েছে, সিভিল প্রশাসন রয়েছে। পাশাপাশি আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। সবার সঙ্গে আলোচনা করে একটি সম্মিলিত ঐকমত্যে পৌঁছাতে হবে, যাতে এর মাধ্যমে এলাকার সবাই উপকৃত হতে পারে।

এসময় প্রতিমন্ত্রী বলেন, এখানে অত্যন্ত চমৎকারভাবে দু’টি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। একটি হচ্ছে শিশুদের জন্য হোস্টেল এবং অন্যটি একটি আধুনিক মেডিকেল ফ্যাসিলিটি। এখান থেকে সাধারণ মানুষ ব্যাপকভাবে চিকিৎসাসেবা পাচ্ছেন। আমার মনে হয়, গত বছর প্রায় ১০ হাজার মানুষ বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা নিয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খানসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বান্দরবান এমডিসিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, এমডিসিএস হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেন ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫৫   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ