সালাহউদ্দিন নোমান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালাহউদ্দিন নোমান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
সোমবার, ২১ অক্টোবর ২০২৪



সালাহউদ্দিন নোমান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

সরকার সালাহউদ্দিন নোমান চৌধুরীকে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

তিনি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। মুহিত চলতি বছরের ডিসেম্বরে অবসরে যাচ্ছেন।

রাষ্ট্রদূত চৌধুরী ২০২০ সালের ১১ নভেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন।
কূটনৈতিক জীবনে চৌধুরী নয়াদিল্লি, ইসলামাবাদ, এবং নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়, প্রটোকল, জাতিসংঘ, দক্ষিণ পূর্ব এশিয়া, এবং ফরেন সার্ভিস একাডেমিসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ
পদে অধিষ্ঠিত ছিলেন।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে ¯œাতক উত্তীর্ণ হওয়ার পর তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৬   ৩১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ