ভারতে একদিনে আটক ৫৪ বাংলাদেশি নাগরিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে একদিনে আটক ৫৪ বাংলাদেশি নাগরিক
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



ভারতে একদিনে আটক ৫৪ বাংলাদেশি নাগরিক

ভারতে একদিনে পৃথক পৃথক সীমান্ত এলাকা থেকে ৫৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যটির পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যা পশ্চিবঙ্গের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে চলে আসার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ্য না আনলেও আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় ভারতে কাজের সন্ধানে এসেছিলেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গ পুলিশের তথ্য মতে, ওসি মহম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলায় দিবাগত রাতে গোপন অভিযান চালায়। এরপরই ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রানিতলা থানার অন্তর্গত নশিপুর গ্রাম থেকে ৪১ জন বাংলাদেশিকে আটক করেন পুলিশ।

ধৃতদের মঙ্গলবার দুপুরে জেলা আদালতে তোলা হয়। কি কারণে তারা অবৈধভাবে প্রবেশ করেছিল তা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে চায়। ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।

অপর একটি ঘটনায় উত্তর ২৪ পরগনা ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন সরুপনগর এলাকা থেকে ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বাহিনীর দাবি, মঙ্গলবার দিবাগত রাতে বিথারী তাড়ালী ও কৈজুরী বিওপি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের করেছিল তারা। বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটিলিয়নের সদস্যরা তাদের আটক করেছেন। ধৃতদের মধ্যে রয়েছে ৭ শিশু, ৪ নারী এবং দু’জন পুরুষ। ধৃতরা প্রত্যেকে সাতক্ষীরা বাসিন্দা। ধৃতদের বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:২৮   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ