সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: অর্ধশতাধিক শিক্ষার্থী আটক
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনর্মূল্যায়ন ও ফলাফলের ত্রুটি সংশোধনের দাবিতে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।

‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।’

এর আগে গেল ২০ আগস্ট নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী।

তখন শিক্ষার্থীরা বলেন, একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস পর্যন্ত ঝুলে থাকবে তা কী করে হয়? আমাদের কয়েকদিন আগেও জানিয়েছিল সেপ্টেম্বরের ১১ তারিখে পরীক্ষা হবে। তাহলে আরও এক মাস লাগবে পরীক্ষার জন্য। এরপর এক মাসব্যাপী পরীক্ষা হবে। এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ করবে কখন? আর আমরা ভর্তি হবো কবে?

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৮   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় হত্যাকান্ডের পর প্রতিপক্ষের বাড়িতে ধ্বংসযজ্ঞ, লুটপাটে আতঙ্কে জনশূন্য গ্রাম
না:গঞ্জসহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ফরিদপুরের চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শতভাগ বৃত্তি অর্জনে এলাকায় আনন্দোচ্ছ্বাস
বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ