ঢাকার সঙ্গে স্থিতিশীল ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি : ভার্মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার সঙ্গে স্থিতিশীল ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি : ভার্মা
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



ঢাকার সঙ্গে স্থিতিশীল ইতিবাচক সম্পর্ক চায় দিল্লি : ভার্মা

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের সাথে তাদের পারস্পারিক নির্ভরশীলতা ভিত্তিক একটি স্থিতিশীল, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক অব্যহত থাকুক, যেখানে প্রধান স্টেকহোল্ডার থাকবে উভয় দেশের জনগণ।

গতকাল মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘২০২৪ এনডিসি কোর্স’-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখার সময়ে তিনি এ মন্তব্য করেন বলে আজ এখানে ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাই কমিশনার তার বক্তব্যে নয়াদিল্লি’র ক্রমবর্ধমান বৈশ্বিক সম্পৃক্ততার উপর আলোকপাত করে একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রচার, বৈশ্বিক শাসন ব্যবস্থায় সংস্কারের পক্ষে এবং গ্লোবাল সাউথের স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের পররাষ্ট্র নীতি এবং উন্নয়ন কৌশলের রূপরেখা তুলে ধরেন।

ভার্মা ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়নের উপর জোর দেন। তিনি ভারতের প্রধান বিদেশ নীতির উদ্যোগের মধ্যে ভারত-বাংলাদেশ সম্পর্কের ‘প্রতিবেশী প্রথম’ দৃষ্টিভঙ্গি, ‘অ্যাক্ট ইস্ট পলিসি,এসএজিএআর (অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা এবং প্রবৃদ্ধি) মতবাদ এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনসহ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৩   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে ইটিপিবিহীন কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান
‘জেল খাটলে কেমন লাগে’ কৌতুহল থেকে খুন, গ্রেপ্তার ৬ শিশু-কিশোর
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের
কৃষক ও জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে উদ্যোগ জোরদার করছে সরকার
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ