চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামে একটি টায়ার কারখানায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ হচ্ছে না। আশপাশের ভবনে অনেক পরিবারের বসবাস। স্থানীয়রা তাদের নামিয়ে আনার চেষ্টা করছে।

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ৯টা ২৫ মিনিটে খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২:০৯:১৭   ৪১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ