নির্বাচনের জন্য কতটুকু সময় লাগার কথা, আমরা বুঝি: গয়েশ্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের জন্য কতটুকু সময় লাগার কথা, আমরা বুঝি: গয়েশ্বর
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



নির্বাচনের জন্য কতটুকু সময় লাগার কথা, আমরা বুঝি: গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একটা নির্বাচনের জন্য কতটুকু সময় লাগার কথা তা আমরা বুঝি। এই সময় পার হলে জনগণের মালিকানা ফেরত দিতে বিএনপি সরব হবে। নিশ্চয়ই ঘরে বসে চীনাবাদাম খাবে না বিএনপির কর্মীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘শুধু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আপনাদের দেশের মানুষ উপদেষ্টা বানিয়েছে। আমরা চাই না আমাদের আস্থা ভঙ্গ হোক।’

তিনি বলেন, ‘মানুষের আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল সরকার? দেশের মালিক জনগণ–এ জন্যই আন্দোলন করা হয়েছিল। কিছু রাজনৈতিক দল আছে, যাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় তারা ক্ষমতায় চলে আসছে। দেশ কিন্তু তারা স্বাধীন করেনি, আমরা করেছি।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিগত সরকারের মতো কেউ যদি অনন্তকাল থাকতে চায়, তাহলে কিছুদিন দেখি। এরপর যাহা করিয়াছি অতীতে তাহাই করিব। আমরা ৭ দিনে বিপ্লবী হইনাই।’

তিনি বলেন, ‘যারা আজ সরকারকে বিভিন্ন কাজের আলটিমেটাম দেন মনে রাখবেন আমরাও ছিলাম। মুকুট আপনাদের মাথায় দিয়েছি। আপনাদের সমর্থনও করি। কিন্তু বিএনপিও দীর্ঘদিন আন্দোলন করে এখানে এসেছে।’

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৯   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ঢাকা পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিএমপি কমিশনার
লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ