ছাত্র আন্দোলনে হামলা করে গ্রেফতার দুর্ধর্ষ চাঁদাবাজ আসাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্র আন্দোলনে হামলা করে গ্রেফতার দুর্ধর্ষ চাঁদাবাজ আসাদ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



ছাত্র আন্দোলনে হামলা করে গ্রেফতার দুর্ধর্ষ চাঁদাবাজ আসাদ

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী কথিত হকার নেতা চাঁদাবাজ আসাদকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার ২৩ অক্টোবর রাতে রুপগঞ্জের গাউছিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

হকার সংগ্রাম পরিষদের আহবায়ক ও মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ওরুফে আসাদ (৪৫) সোনারগাঁয়ের ধন্দীর বাজার এলাকার বুরুমদী গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আসাদ ও তার সহযোগীরা চাষাড়া এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ ঝাপিয়ে পড়ে। তার উস্কানি ও মদদে তার সহযোগী হকাররা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন, বাস স্টেশনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসাদ নারায়ণগঞ্জ মহানগরের হকার সংগ্রাম পরিষদের আহবায়ক ও মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেও কয়েক বছর আগেও সে ফুটপাতে হকারি করতো। এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা তৈরি করে সে হকারদের নেতা হয়ে যায়। ২০১৮ সালে সিটি করর্পোরেশন ও প্রশাসনের ফুটপাত হকারমুক্ত করার যৌথ উদ্যোগের বিরোধীতা করে ১৬ জানুয়ারি হকার মুক্ত সড়ক ইস্যুকে কেন্দ্র করে হকারদের নিয়ে হামলা করে জনগণ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য’সহ অর্ধশতাধিক ব্যক্তিকে আহত করে। এরপর ২০২১ সালের ৯ মার্চ ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ করে হকাররা। ওই সময় হকারদের নেতৃত্ব দেয় আসাদ। ওইদিন বিকেলে সড়কে আগুন দিয়ে যানবাহনে ভাঙচুর চালায় হকাররা। বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পুলিশের উপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা, যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হয় আসাদ। একই বছরের ১৪ অক্টোবর ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে তর্কের জেরে খুন হন ১৮ বছর বয়সী তরুণ জোবায়ের হোসেন। ওই তরুণও ফুটপাতে হকারি করতো। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করা হয়। ওই হত্যা মামলারও আসামি এই আসাদ। পরে নিহত জুবায়েরের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিহত জুবায়েরের মা মুক্তা বেগম এই ঘটনায় থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন।

র‍্যাব জানায়, নিজেকে হকার নেতা বলে পরিচয় দেওয়া আসাদুল ইসলাম ওরফে আসাদ নারায়ণগঞ্জ এর চাষাড়া এলাকায় মূলত চাঁদাবাজি করে বেড়ায়। ঐ এলাকার সড়কের ফুটপাতে বসতে হলে আসাদকে দৈনিক চাঁদা দিতে হয়। এই চাঁদার একটি অংশ সখ্যতা বজায় রাখা রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিত আসাদ।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসাদকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০৩   ৩৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ