রাজশাহীতে যানজট নিরসনে পুলিশ কমিশনারের শহর পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে যানজট নিরসনে পুলিশ কমিশনারের শহর পরিদর্শন
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪



রাজশাহীতে যানজট নিরসনে পুলিশ কমিশনারের শহর পরিদর্শন

রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ান। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর সিনিয়র সিটিজেনদের সাথে মতবিনিময় করে ট্রাফিক ব্যবস্থা উন্নতি করণ ও যানজট নিরসনের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের সাথে কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহী শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমরা একটি সুন্দর পরিকল্পণা গ্রহণ করতে যাচ্ছি। পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীরা যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে তারাও ব্যবসা করতে পারেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকে। রাজশাহীর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা সাহেব বাজার জিরো পয়েন্ট তাই এই পয়েন্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। রাস্তার পাশে যাতে যত্রতত্র পার্কিং না হয় সেটা দেখা হচ্ছে।’

পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্ব পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা উন্নতি করনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি জানান।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এ- অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী হেরিটেজ সভাপতি মাহবুব সিদ্দিকি, গণতন্ত্র মঞ্চ রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও জাতীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩২   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ