ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



ভিডিও বার্তায় রাজ-শুভশ্রীর ছেলের অনুরোধ!

আলোর উৎসব দীপাবলির আর বেশি দেরি নেই। সে উৎসব আসার আগেই ছোট একটি ভিডিও বার্তা দিল টালিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউভান।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। ওই ভিডিওতে দেখা যায়, ছেলের সাথে মা শুভশ্রী কথা বলছেন। ছেলে ইউভান ডাইনিং টেবিলে সুপার হিরো পুতুল নিয়ে খেলায় ব্যস্ত।

এমন সময় শুভশ্রী ছেলেকে প্রশ্ন করেন, ইউভান পটাকা ইজ নট গুড ফর..? তখন আধো আধো কণ্ঠে ইউভান যা বলে তা শোনা যায় না। তখন শুভশ্রীই বলেন, ফর দ্য এনভায়রনমেন্ট। যার বাংলা অর্থ দাঁড়ায়, পরিবেশের জন্য বাজি একেবারেই ভালো নয়।

শুভশ্রী আবারও প্রশ্ন করেন, আর কুকুররা কী হয়? ইউভান উত্তর দেয়, স্কোয়ার্ড হয়। অর্থাৎ ভয় পায়।

শুধু কুকুর নয়, বাজির শব্দে যে আশপাশের মানুষের যেমন অসুবিধা হয়, তেমনি আগুন লাগার ভয়ও থাকে। তাই ভিডিওর শেষে ইউভান অনুরোধ করে বলে, প্লিজ, নো পটাকা প্লিজ।

শনিবার এ ভিডিও শুভশ্রী তার ইন্সটাগ্রামে পোস্ট করেন সবার মধ্যে সচেতনতা বাড়াতে। এ ভিডিও দেখার পর নেটিজেন ও ভক্তরা মন্তব্যের ঘরে মা ও ছেলেকে প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দেন।

উল্লেখ্য, ব্যক্তি জীবনে পরিচালক রাজ চক্রবর্তী নায়িকা মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি নায়ক দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু হঠাৎই টালিপাড়ার সবাইকে অবাক করে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন রাজ- শুভশ্রী। ২০১৮ সালের বিয়ের দুই বছর পর তাদের সংসারে আসে পুত্র সন্তান ইউভান। ২০২০ সালে ছেলের জন্মের ঠিক তিন বছর পর ২০২৩ সালের ৩০ নভেম্বর কন্যা সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৫   ৫০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন
পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার - স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে - ত্রাণ মন্ত্রী
বটবা‌হিনী গতকালের নির্বাচ‌নে হে‌রে গি‌য়েও তারা বি‌ভিন্ন ধর‌নের অপপ্রচার করার চেষ্টা কর‌ছে : খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ