সরিষাবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



সরিষাবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি : ঐক্য শান্তি প্রগতি এই শ্লোগান কে হৃদয় ধারণ করে জামালপুরে সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রোববার(২৭ অক্টোবর) বিকালে আরামনগর বাজারে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরিষাবাড়ী উপজেলা শাখা। অনুষ্ঠানে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সাবেক সফল পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহিন এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম (জিএস), পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রমজান আলী ও উপজেলা যুবদলের সদস্য প্রভাষক রেজা ইমরান হাসান রাহুল বক্তব্য রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া ও আবু সাঈদ, পৌর যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাধু সহ ইউনিয়ন ও পৌরসভার যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবদলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:০৪   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ