সব দল এক না হলে ‘ভারত’ আমাদের নিয়ে খেলতেই থাকবে: আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব দল এক না হলে ‘ভারত’ আমাদের নিয়ে খেলতেই থাকবে: আব্বাস
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



সব দল এক না হলে ‘ভারত’ আমাদের নিয়ে খেলতেই থাকবে: আব্বাস

জামায়াত-বিএনপিসহ সব দল এক না হলে ভারত আমাদের নিয়ে খেলতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

২০০৬ সালের ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জামায়াত-বিএনপিসহ অন্যান্য দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে দেশটা পুনর্গঠিত হতে পারে। তা না হলে, প্রতিবেশী (ভারত) দেশ আমাদের নিয়ে খেলতেই থাকবে। এটা কখনই হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, দীর্ঘদিনের কষ্টের ফসল আমরা গত ৫ আগস্ট ঘরে তুলেছি। এখন আমরা আওয়ামীবিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনও পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ চলে গেছে এটা ভেবে খুশি হওয়ার কারণ নেই। তাদের দোসররা রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গায় উপস্থিতি আছে। এদের রেখে কোনোভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।

মির্জা আব্বাস বলেন, বিগত স্বৈরাচার জামায়াত-বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা করেছে। এখনও অনেকে জেলে আছে, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনও শতাধিক মামলা আছে। এখন গ্রেপ্তার হবো না, তাই শান্তি আছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে এখন কোনো কিছুর অভাব নেই। শুধু চোরের অভাব পড়ছে। তারা পালিয়ে বেড়াচ্ছে, না হয় জেলে ঢুকেছে।

বাংলাদেশ সময়: ১৫:০১:৪৩   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
শুধু ফলাফল নয়, মানবিক মূল্যবোধেও গুরুত্ব দিতে হবে: ডিসি
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণে সর্বোচ্চটা দিতে চাই: মাধবী মার্মা
স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠন করতে হবে
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ