খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনার খালিশপুরের আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। এ ছাড়া মামলার ৭ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শা‌হিন রায়ের বিষয়‌টি ঢাকা পোস্টকে নি‌শ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আব্বাস আনসারী, মো. নশু ফরাজী, মো. রিয়াজ, মো. নাদিম ও মো. জব্বার।

এ ছাড়া একই আসামিদের বিরুদ্ধে মামলার আরেক ভুক্তভোগী নিহত জাহিদের বড় ভাই জাবেদকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যাচেষ্টা ও আহত করার অভিযোগে দণ্ডবিধি ৩২৪ ও ৩০৭ ধারায় ৩ বছর ও ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে আলাদাভাবে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার ৭ আসামিকে খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. ইব্রা আর আলাম আসিফ, মো. রানা হোসেন, সুলতান ওরফে গব্বার, পাতলা সাগর, মো. ওমর ফারুক ওরফে আরিফ, মো. মেহেদী হাসান ওরফে প্যাকেট মেহেদী ও মো. জাহিদুল ইসলাম জাহিদ।

মামলার এজাহার সূত্রে জানা‌ গেছে, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর খা‌লিশপুর হাউজিং এস্টেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হোসেনের বড় ছেলে জাবেদ বাসা থেকে চিত্রালী বাজারের উদ্দেশ্যে বের হন। প‌থিমধ্যে বঙ্গবাসী মোড়ের জনৈক জাহাঙ্গীরের চালের (মুদি) দোকানের সামনে পৌঁছালে পূর্ব থে‌কে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ করে। এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রম‌ণের ঘটনা জানতে পেরে জাবেদের দুই ভাই মো. সুমন ও জা‌হিদ (২৫) ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মামলার আসামিরা ছোট ভাই মো. সুমনকে জাপটে রেখে তার মেজ ভাই জা‌হিদকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরবর্তীতে জা‌হিদ চিৎকার করতে থাকলে ঘটনাস্থলে এলাকাবাসী এগিয়ে গেলে আসামিরা পা‌লিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক জা‌হিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরের দিন নিহত জাহিদের ছোট ভাই মো. সুমন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে নগরীর খালিশপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার প্রায় ৭ বছর ১০ মাস পর আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৩৩   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড
প্লট দুর্নীতি অভিযোগে শেখ হাসিনার সঙ্গে রেহানার তিন সন্তানের কারাদণ্ড
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ