নাটারে পেঁয়াজের দাম কমেছে কেজি তে ২০ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটারে পেঁয়াজের দাম কমেছে কেজি তে ২০ টাকা
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



নাটারে পেঁয়াজের দাম কমেছে কেজি তে ২০ টাকা

নাটোরের নলডাঙ্গায় কৃষকদের কাছে মওজুদ থাকা পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। মাত্র এক দিনের ব্যবধানে মঙ্গলবার (২৯ অক্টোবর) নলডাঙ্গার হাটে কেজি প্রতি পেঁয়াজে ২০ টাকা কমেছে। আর ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে। তবে কৃষকরা বলছেন, আগামী হাট থেকে তারা সরবরাহ কমিয়ে অল্প করে পেঁয়াজ আনবেন।

নাটোর জেলা সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের নলডাঙ্গা উপজেলার অধিকাংশ কৃষক তাদের বাড়ির চাতালে পেঁয়াজ মওজুদ করে রেখেছেন। উপজেলার কয়েক হাজার কৃষক তাদের বাড়িতে পেঁয়াজ মজুদ করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নলডাঙ্গা হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক হাসেম বলেন, ভারতের পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার পর এক সপ্তাহ পেঁয়াজ বিক্রি করেন নি। হাটে পেঁয়াজ আনার পর গতকালকের চেয়ে আজ কেজিতে ২০ টাকা কমে বিক্রি করতে হয়েছে।

হাসেম বলেন, সোমবার (২৮ অক্টোবর) জেলার পাইকারি সব বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৫২ টাকায়।

কৃষক হাসেমের মতো মঙ্গলবার নলডাঙ্গা হাটে অধিকাংশ কৃষক বেশি করে পেঁয়াজ সরবরাহ করেন হাটে। আড়তদার রানা আহমেদ বলেন, মঙ্গলবার হাটটিতে ৭০০ মণের বেশি পেঁয়াজ সরবরাহ হয়।

পাইকারি ব্যবসায়ী রশিদ ও সোহাগ বলেন, ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা কেজিতে নাটোরের পাইকারি বাজারে বিক্রি হওয়ার পাশাপাশি চাহিদার অতিরিক্ত সরবরাহ হওয়ায় পেঁয়াজের দাম কমেছে।

কৃষক শামীম বলেন, দাম কমে যাওয়ায় তারা হতাশ। তবে আগামী হাটগুলোতে ৫ কেজি ১০ কেজি করে পেঁয়াজ হাটে আনবেন।

নাটোরের নলডাঙ্গা উপজেলার কৃষকদের কাছে প্রায় ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ আছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০২   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ