হামাসের বিরুদ্ধে যুদ্ধে আহত ইসরাইলি কমান্ডারের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাসের বিরুদ্ধে যুদ্ধে আহত ইসরাইলি কমান্ডারের মৃত্যু
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



হামাসের বিরুদ্ধে যুদ্ধে আহত ইসরাইলি কমান্ডারের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত এক ইসরাইলি সেনা মারা গেছেন। সম্প্রতি উত্তর গাজায় তিনি আহত হয়েছিলেন বলে জানা গেছে।

ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এতে বলা হয়, ইসরাইলের ২৫ বছর বয়সী ওই সেনা ৫২তম ব্যাটালিয়নের একজন কমান্ডার ছিলেন। গত ১৯ অক্টোবর গাজা উপত্যকার উত্তরে লড়াইয়ের সময় আহত হয়ে মৃত্যু হয়েছে তার।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্যানুসারে, গাজা, লেবানন এবং ইসরাইলে লড়াইয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭৭২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

এদিকে উত্তর ইসরাইলের মানারা, কাফর জালাদি এবং জারিতের বসতিতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে লেবানন থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে বলে দাবি ইসরাইলের।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ১৪:৪৯:০৩   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি
সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা
ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
এবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ডনাল্ড ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ