নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে লিফলেট বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে লিফলেট বিতরণ
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, কোবগা (তাজমহল) রুটের সিএজি চালিত সকল বাসের ভাড়া দ্রুত কমানো, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারী ৬৫ টাকা করা দাবিতে লিফলেট বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। মঙ্গলবার ২৯ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট প্রচারণা শুরু হয়।

প্রচারণার শুরুতে সংগঠনের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বাসদের জেলা সদস্য সচিক আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রর্তী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন। প্রচারণায় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, আমরা চাই স্বৈরাচার মুক্ত নারায়ণগঞ্জে প্রশাসন হবে জনবান্ধব। পরিবহন মালিকদের একচেটিয়া মুনাফা করার যে সুযোগ শেখ হাসিনা দিয়েছিলেন তা বন্ধ করতে হবে। জনগণের স্বার্থকে সর্বত্র অগ্রাধিকার দিতে হবে। তারা বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নারায়ণগঞ্জে বাস ভাড়া কমিয়ে জনদুর্ভোগ দূর করা না হলে উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

চাষাঢ়া থেকে প্রচারণা শুরু হয়ে বঙ্গবন্ধু রোড, কালীর বাজার, উকিলপাড়া, দুই নং রেলগেট হয়ে মণ্ডলপাড়ায় শেষ হয়। ৩০ অক্টোবর বুধবার থেকে ৫ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপি প্রচারণা ও মতবিনিময় শুরু হবে। ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ছাত্র, শ্রমিক, শিক্ষক, নারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, নাগরিক ও সংগঠনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:২৫   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ