চাঁদপুরের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



চাঁদপুরের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জেলার মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী শাকসবজি, হাইব্রিড শাকসবজি, রবি প্রণোদনার বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, সমবায় অফিসার ফারুক আলম।

আলোচনা শেষে উফশী ফসল চাষী ৮৫০ জন কৃষকের মাঝে শাকসবজি বীজ ও নগদ অর্থ, ২ হাজার ৩০০ জন হাইব্রিড শাকসবজি চাষী কৃষকের মাঝে বীজ, ২০ কেজি করে সার ও নগদ অর্থ এবং রবি প্রণোদনার আওতায় ১০৮০ জন কৃষকদের মাঝে বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। এবারের রবি মৌসুমে ৪ হাজার ২৩০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২৯   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ