রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন

রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী ১লা নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক।
নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দিধায় রাঙ্গামাটি ভ্রমন করতে পারবেন বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর স্বত্তাধিকারী বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।
এ দিকে জেলায় পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর্যটকদের বরণে প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা । রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারী পর্যটন কেন্দ্র গুলো জেলা ভ্রমন করতে আসা পর্যটকদের আথিতেয়তা দিতে সকল প্রস্তুতি গ্রহন করেছে বলে জানিযেছেন উদ্যোক্তারা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটি সহ তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩০   ৩৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ