দক্ষিণ বৈরুতে ইসরাইলের ১০ দফা হামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষিণ বৈরুতে ইসরাইলের ১০ দফা হামলা
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



দক্ষিণ বৈরুতে ইসরাইলের ১০ দফা হামলা

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে শুক্রবার ভোরে কমপক্ষে ১০ দফা হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকার ভবনগুলো থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার পর এসব হামলা চালানো হলো। বৈরুত থেকে লেবাননের সরকারি বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।

নগরীর উপকণ্ঠে বিস্ফোরণের পর বিভিন্ন ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে দেখা যায় এএফপি টিভির ভিডিও ফুটেজে।

ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এলাকার বিভিন্ন ভবন থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশের পর সেখানে এমন দৃশ্য দেখা যায়।

ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) পরিবেশিত খবরে বলা হয়, সেখানে বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক অভিযান চালানো হয়। এতে অনেক ভবন মাটির সাথে মিশে যায়। এ সময় ওই অঞ্চলে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়।

সংস্থাটি আরো জানায়, শহরতলির ঘোবেইরি এবং আল-কাফাত, সাইয়েদ হাদি হাইওয়ে, আল-মুজতবা কমপ্লেক্সের পার্শ্ববর্তী এবং পুরাতন বিমানবন্দর সড়ক এলাকা লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনী ১০ দফা অভিযান চালায়।

ইসরাইলি সামরিক বাহিনীকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ বৈরুতে বারবার বোমাবর্ষণ করতে দেখা যায়। এসবের পাশাপাশি তারা লেবাননের রাজধানীসহ সারাদেশে ভয়াবহ হামলা চালাচ্ছে।

লেবানন যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের একদিন পর শুক্রবার এসব হামলা চালানো হলো। এতে সীমান্তের দুই পাশে মৃতের সংখ্যা বাড়ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি বাহিনী বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে অন্তত ১,৮২৯ জন নিহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। তারা গত ২৩ সেপ্টেম্বর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
তার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন ১৮ সেপ্টেম্বর
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে
নৌপথে চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবি ২৭ গ্রামের মানুষের
আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ
১৭০০ পিস ইয়াবাসহ সোনারগাঁয়ে চিহ্নিত মাদক কারবারি স্বপন গ্রেফতার
ডিএসসিসির উদ্যোগে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী আহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ