সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

সরিষাবাড়ী প্রতিনিধি : ‘‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (১লা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া।

অনুষ্ঠানে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, এনজিও ফোরামের সভাপতি ফিরোজ আহম্মদে,সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর সহ প্রশিক্ষিত উদ্যোক্তা সাগরিকা, ইউসুফ ও মাকসুদা আক্তার বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রশিক্ষিত নারী-পুষর ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৭   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ