বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী করলে কোন ছাড় নেই, জনসভায় শামীম তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী করলে কোন ছাড় নেই, জনসভায় শামীম তালুকদার
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী করলে কোন ছাড় নেই, জনসভায় শামীম তালুকদার

জামালপুর প্রতিনিধি : যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দখলবাজির সাথে জড়িত থাকবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ এবং সভার সঞ্চালনা করেন সাধারণ মোঃ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও আহ্বায়ক কমিটির সদস্য চাঁন মিয়া চাঁনু বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপি সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উলামা ও কৃষকদল সহ সর্বস্তরের নেতাকর্মী ও পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:০৮   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুরবানির চামড়া সংরক্ষণ করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী
যুক্তরাজ্যে আইসেসকো’র সংলাপে শিক্ষামন্ত্রী, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দুর্নীতিমুক্ত ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ