ফতুল্লায় জ্ঞাতি সম্মেলনে শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা উইরাক্কোডি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় জ্ঞাতি সম্মেলনে শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা উইরাক্কোডি
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



ফতুল্লায় জ্ঞাতি সম্মেলনে শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা উইরাক্কোডি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দানরাজা দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ফতুল্লায় জ্ঞাতি সম্মেলন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের শ্রীলংকার হাইকমিশনার (রাষ্ট্রদূত) ধর্মপালা উইরাক্কোডি।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর পিলকুনীতে এ সভা অনুষ্ঠিত হয়। শুভ কঠিন চীবর দানোৎসব আয়োজনে ছিলেন কেন্দ্রীয় বুদ্ধ বিহার ও ড. শাসন রক্ষিত ধ্যান কেন্দ্র।

এতে সভায় ঢাকার সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চার্জ দ্যা এ্যাফেয়ার্স প্রণম থাম্পারায়ন, চট্টগ্রামের আগ্রাবাদের শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহার ও প্রজ্ঞাজ্যোতি ধ্যান কেন্দ্রের পরিচালক ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ, আশুলিয়া বৌধিজ্ঞান ভাবনা কেন্দ্র ও বৌদ্ধ বিহারের সংঘ প্রধান ভদন্ত বোধিমিত্র মহাথের, কেন্দ্রীয় বুদ্ধ বিহারের সভাপতি অধ্যক্ষ চন্দ্র বংশ ভান্ত, সাধারন সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া, বিহার উন্নয়ন কমিটির সভাপতি বাবু দেবাশীষ বড়ুয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও ধর্মানুসারিগণ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৬   ৩৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
জামালপুরে যৌনপল্লীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডিবি অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১৪০
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন : রিজভী
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে— সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ