জাতীয় যুব দিবসে বন্দর উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় যুব দিবসে বন্দর উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



জাতীয় যুব দিবসে বন্দর উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এসকল কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শুরুতেই বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা মো. মতিউর রহমান ও বন্দর এলজিইডি উপ সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাশেদ।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভার শেষে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সাথে হাঁস মুরগি বিষয়ক ৭ (সাত) দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করা হয়। এই পুরো কর্মসূচির সভাপতিত্ব করেন বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৯   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ