প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা

প্রথম পাতা » খেলাধুলা » প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা
শনিবার, ২ নভেম্বর ২০২৪



প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শিরোপাজয়ী মেয়েদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি যমুনায় প্রবেশ করে।

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। তখন তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:১২   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ