বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার অংশ : খালিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার অংশ : খালিদ
রবিবার, ৩ নভেম্বর ২০২৪



বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার অংশ : খালিদ

ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন আজ বলেছেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের উপর নিপীড়নের অভিযোগ সম্পর্কে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার একটি অংশ।

দুই দিনব্যাপী “সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪” উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের নিপীড়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ তার নির্বাচনী প্রচারণার অংশ। ডোনাল্ড ট্রাম্প মূলত ভোট পাওয়ার জন্য এ ধরনের অভিযোগ করেছেন এবং আমরা তার সাথে একমত নই।”

রাজধানীর উপকণ্ঠে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল সেন্টার এ সম্মেলনের আয়োজন করে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটবে না।

তিনি বলেন, “দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরনো।”

হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এখন বাংলাদেশে খুব ভালো আছেন এবং তারা সম্প্রতি তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিরাপদে উদযাপন করেছেন কারণ সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, “তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কোনো বাধা নেই। তারা (হিন্দু সম্প্রদায়) সরকারের কাছে কিছু দাবি রেখেছে, যা এখন সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে।”

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নকিব মোহাম্মদ নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:১৬   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ