ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ৪ নভেম্বর ২০২৪, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯১৮: সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৫: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬: সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।

১৯৭২: বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে অনুমোদন হয়।

১৯৭৩: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত।

১৯৭৮: শাহ সরকারের বিরুদ্ধে ইরানের মুসলিম জনগোষ্ঠীর বিদ্রোহের মুখে শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।

১৯৯০: ইরানি বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মিবিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন।

১৯৯২: ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২০০৮: গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসেবে স্বীকৃতি।

২০২০: প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়।

জন্ম

১৫৭৫: গুইডো রেনি, ইতালীয় চিত্রশিল্পী।

১৬১৮: আওরঙ্গজেব, মুঘল সম্রাট।

১৮১২: প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।

১৮৮২: কাজী ইমদাদুল হক, বাঙালি সাহিত্যিক।

১৮৯০: ক্লাবুন্ড, জার্মান কবি ও লেখক।

১৮৯৭: জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।

১৯০৮: জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯১৬: ওয়াল্টার ক্রঙ্কিটে, মার্কিন সাংবাদিক, কণ্ঠ অভিনেতা ও প্রযোজক।

১৯২৫: ঋত্বিক ঘটক, বাঙালি চলচ্চিত্র নির্মাতা।

১৯২৯: শকুন্তলা দেবী, মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক।

১৯৩৩: চার্লস কুয়েন কাও, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকং-এর পদার্থবিদ ও প্রকৌশলী।

১৯৪৬: লরা বুশ, মার্কিন শিক্ষাবিদ ও ৪৫তম ফার্স্ট লেডি।

১৯৫০: চার্লস ফ্রাইয়ের, মার্কিন লেখক।

১৯৫৫: এন্ড্রু কিশোর, বাংলাদেশি সংগীতশিল্পী।

১৯৭১: তাবু, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৮৪: আইলা ইউসুফ, নাইজেরিয়ান ফুটবলার।

১৯৮৫: মারকেল জান্সেন, জার্মান ফুটবলার।

মৃত্যু

১৬৬৫: বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ।

১৭০২: জন বেনবও, ইংরেজ এডমিরাল।

১৭৭১: কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি।

১৮১৮: ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন।

১৮৪৭: ফেলিক্স মেন্ডেলসহ্ন, জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।

১৮৯৩: পিয়ের টিরারড, ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৫৪তম প্রধানমন্ত্রী।

১৯১৮: উইলফ্রেড ওয়েন, ইংরেজ সৈনিক ও কবি।

১৯২১: হারা তাকাশি, জাপানের প্রধানমন্ত্রী।

১৯২৪: গাব্রিয়েল ফাউরে, ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ।

১৯৪৯: ইরানের প্রধানমন্ত্রী আবদুল হোসেন।

১৯৮২: বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী।

১৯৯৫: ইসহাক রবিন, নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৯৫: আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান।

১৯৯৭: রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯৯৯: ম্যালকম মার্শাল, ক্রিকেটার।

২০১৪: মো. আলী সিদ্দীকী, বাংলাদেশি সংগীতশিল্পী।

২০২১: বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক, কলকাতা পুরসভার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১০:১৫:২২   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভোলায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন হবে : চিফ হুইপ
‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট
পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার
সালথায় সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেপ্তার
হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত : ধর্মমন্ত্রী
ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং: গোডাউন সিলগালা, জরিমানা
সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬ পাস
রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ