শেরপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ নারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ নারী আটক
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



শেরপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ নারী আটক

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রহিমা বেগম (৫৮) এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রহিমা বেগম ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে সেনাবাহিনীর সহায়তায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদের বাড়িতে তল্লাশিকালে নূর মোহাম্মদের স্ত্রী রহিমা বেগমের কাছে থাকা ৩৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫০ হাজার টাকা জব্দ করা হয়। সেই সঙ্গে মাদক বিক্রি ও মজুদের অপরাধে রহিমা বেগমকে আটক করা হয়। অভিযানের খবর টের পেয়ে রহিমা বেগমের ছেলে রফিকুল ইসলাম (৩৯) পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘শেরপুর থেকে মাদক নির্মূলে আমরা সদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে সেনাবাহিনীর সহায়তায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করি। এ সময় মাদক বিক্রি ও মজুদের অভিযোগে সদর উপজেলার নাওভাঙা গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী মাদক কারবারী রহিমা বেগমকে ৩৭৫ পিস আমদানি নিষিদ্ধ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির ৫০ হাজার নগদ টাকাসহ হাতেনাতে আটক করি। তবে রহিমা বেগমের ছেলে রফিকুলকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান ফয়সাল আহমেদ।

বাংলাদেশ সময়: ১০:১৯:৩১   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
সীমান্তের সেই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর
প্রসূতি রোগীর জীবন রক্ষায় রক্তদান কলেজ ছাত্র
বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসক
অর্থবছর ২০২৬-২৭-এর জাতীয় বাজেটে রাষ্ট্রপতির অনুমোদন
বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর : বিভাগীয় কমিশনার
জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর - ডেপুটি স্পীকার
বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ