ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১

ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অজ্ঞাত এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। কীভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫৩   ৪৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ