নতুন করে পরিকল্পনা কমিশন গঠন করল সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন করে পরিকল্পনা কমিশন গঠন করল সরকার
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



নতুন করে পরিকল্পনা কমিশন গঠন করল সরকার

নতুন করে ‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’ গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কমিশনের চেয়ারপারসন হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার ‌‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’ গঠন করেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ভাইস চেয়ারপারসন এবং পরিকল্পনা কমিশনের সদস্যদের এ কমিশনের সদস্য করা হয়েছে। পরিকল্পনা বিভাগের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।

কমিশনের কার্যপরিধিতে বলা হয়, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, জাতীয় অর্থনৈতিক পরিষদ থেকে অনুমোদনের লক্ষ্যে উপস্থাপনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) খসড়া চূড়ান্ত করা। জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা ও হালনাগাদকরণের নির্দেশনা দেওয়া। জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলি পর্যালোচনা এবং জাতীয় পরিকল্পনার গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়াবলি সম্পর্কে আন্ত মন্ত্রণালয় মতপার্থক্য দূর করা।

বাংলাদেশ সময়: ১৫:২১:৩৭   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের দলগতভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
বৈধ উৎস থেকে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ
শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা ও সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী
সন্তানের অসুস্থতায় বুক ভেঙে আইসিইউতে বাবা, আলফাডাঙ্গায় কাঁদছে মানবতার পরিবার
শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন
ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
জমে উঠছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর
ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ