প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ ৭ হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে তিনি এ চেক গ্রহণ করেন।

এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড ১৫ লাখ টাকা, মাসুদ পারভেজ ২ লাখ ৭ হাজার টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩ লাখ টাকা।

উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ৩৩১ টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ৯৭ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ২০৩ টাকার অনুদান গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩১:২৯   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ