প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ দুই সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

হাইকমিশনার সাক্ষাতকালে সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে বাংলাদেশের প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে, বাংলাদেশের প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের আওতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ বিচার বিভাগের আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ব্রিটিশ হাইকমিশনার বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ।

এ সময় প্রধান বিচারপতি যুক্তরাজ্যের হাইকমিশনারকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মানবাধিকারের সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ বলে আশ্বাস প্রদান করেন। যুক্তরাজ্যের হাইকমিশনারের মতো তিনিও বাংলাদেশের বিচার বিভাগের যুগোপযোগীকরণে উভয় রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫৩   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ