বরগুনায় প্রাইভেট কার ও মাদক দ্রব্যসহ আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনায় প্রাইভেট কার ও মাদক দ্রব্যসহ আটক ৩
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



বরগুনায় প্রাইভেট কার ও মাদক দ্রব্যসহ আটক ৩

বরগুনা পৌরসভার সিরাজ উদ্দিন সড়কের আবাসিক হোটেল প্রিন্স টাওয়ারের নীচ থেকে শনিবার রাত ১১টার দিকে ৬টি বিয়ার ও ১০০ গ্রাম গাঁজা ও প্রাইভেট-কারসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিরা ‘ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)’ স্টিকার সংবলিত একটি লাল রংয়ের গাড়িতে ওই মাদকদ্রবসহ অবস্থান করছিলো।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম জানিয়েছেন, আটকরা হলো ঢাকা মিরপুরের অস্থায়ী বাসিন্দা ও উত্তর সিটি করপোরেশন এ মেকানিক পেশায় কর্মরত মো. আসিফ, ভোলা জেলার লালমোহন উপজেলার চর উম্মত ইলিশা কান্দি নামক এলাকার বাসিন্দা গাড়ি চালক মো. শাহাবুদ্দিন ও বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গাড়ির চালক মো. গোলাম মাওলা।

গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গাড়ি ব্যবহার করে একটি চক্র নিয়ে ঢাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক নিয়ে বরগুনায় আছে এমন তথ্য রয়েছে ডিবি’র কাছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্টিকার লাগানো গাড়িটির নম্বর হলো ‘ঢাকা মেট্রো চ ১১-৭৫৩৬’।

ওসি-ডিবি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৭   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার
একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক : বিচারপতি সৈয়দ রেফাত
চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ