উত্তরাঞ্চলে আমন ধান নিরাপদে তুলতে পারলে খাদ্য সংকট হবে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » উত্তরাঞ্চলে আমন ধান নিরাপদে তুলতে পারলে খাদ্য সংকট হবে না
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



উত্তরাঞ্চলে আমন ধান নিরাপদে তুলতে পারলে খাদ্য সংকট হবে না

উত্তরাঞ্চলে আমন ধান নিরাপদে তুলতে পারলে খাদ্য সংকট হবে না বলে জানিয়েছেন নতুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরের উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কৃত্রিম খাদ্য সংকটের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেটা যেন না হতে পারে, আমাদের মন্ত্রণালয়ের কাজ আছে। আমরা খাদ্য মজুত করে মার্কেটে ইনজেক্ট করি যেন প্রাইস ঠিক থাকে। ওএমএসের মাধ্যমে আমরা যখন বিক্রি করছি তখন মার্কেটের ওপর চাপ কমছে। মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা আছে। এগুলো চলমান আছে এবং জোরদার করা হবে।

আলী ইমাম মজুমদার বলেন, গত দুই-তিন দিনে চালের দাম বাড়েনি, এর আগে কিছুটা বেড়েছিল। আমন ধান কাটা শুরু হয়ে গেছে। উত্তরাঞ্চল আমাদের ফুড বাস্কেট। উত্তরাঞ্চলে আমন ধান নিরাপদে তুলতে পারলে, খাদ্য সংকট হবে না।

তিনি বলেন, আমনে কিছুটা ফসলহানি হয়েছে। সেটা মোকাবিলায় কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমি সেটা অবগত হলাম। আমার মনে হয় সঠিক পথেই আছি। সেই গতি আরও বাড়বে।

খাদ্য উপদেষ্টা বলেন, আমাদের ফসল প্রকৃতি নির্ভর। ১৯৭০ সালের ১২ নভেম্বর, আবার ২০০৭ সালের নভেম্বরে সিডর হয়েছিল। আমরা দোয়া করি যেন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয়। তাহলে আশা করছি আমনে ফসলহানি হয়েছে, সেটা কাটিয়ে উঠতে পারব। এটা পূরণের জন্য বিদেশ থেকেও আমদানির ব্যবস্থা করা হয়েছে। সেগুলো পাইপলাইনে আছে।

আপনার কাজে কোনো অগ্রাধিকার থাকবে কি না– জানতে চাইলে আলী ইমাম মজুমদার বলেন, আপনার পকেটে ১০ হাজার টাকা থাকতে পারে কিন্তু খাদ্য না থাকলে আপনি দুই দিনও বাঁচবেন না, মরে যাবেন। কৃষক ফসল ফলায়, তাদের সবচেয়ে বড় অবদান। বেসরকারি খাত খাদ্যশস্য আমদানি করে, এটাকেও আমরা উৎসাহিত করি। কিছু ঘাটতি মোকাবিলায় সরকারিভাবে আমদানি করে মজুত রাখা হয়। পরে যেন আমরা মার্কেটে ইনজেক্ট করতে পারি। বেসরকারিভাবে খাদ্য আমদানিতে সব ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে। সরকারিভাবেও আমদানির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু শিপমেন্টও আছে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৪৩   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মধুখালীতে রিয়া’ র বাল্য বিবাহ হতে রক্ষা করলেন এসিল্যান্ড
বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক
নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর
ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ