জামায়াত নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



জামায়াত নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াত নেতারা জানান, বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষে দলের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৩১   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ