টেকনাফে কোটি টাকার আইস উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে কোটি টাকার আইস উদ্ধার
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



টেকনাফে কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে টেকনাফ ২ ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (১১ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়তে দেখে। বিজিবি টহলদল ধাওয়া দিলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

পরবর্তীতে টহলদল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

অপরদিকে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ-কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন) বাসে তল্লাশিকালীন এক নারীযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। ওই নারীর স্বীকারোক্তিতে তার হাতে থাকা ব্যাগের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মহিলা টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মৃত তৈয়ব গোলালের মেয়ে রায়লা বেগম (৫৫)। আটককৃত আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৬   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ