‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’ : বাংলাদেশের নেতৃত্বে তৌহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’ : বাংলাদেশের নেতৃত্বে তৌহিদ হোসেন
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’ : বাংলাদেশের নেতৃত্বে তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা জনাব মো. তৌহিদ হোসেন ১০ নভেম্বর রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট-এর জন্য পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতি বৈঠক’-এ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।

আজ সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

উদ্বোধনী অধিবেশনে অর্গানাইজেশন অব ইসলামিক স্টেটস ও লিগ অব আরব স্টেটসের মহাসচিবগণ, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং লেবানিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ও বক্তব্য রাখেন।

ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ফিলিস্তিন ও লেবাননের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন, এই অঞ্চলের ওপর এর প্রভাব এবং প্রতিক্রিয়া হিসাবে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরার পর আজ অনুষ্ঠেয় ‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’-এ একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।

মাননীয় উপদেষ্টা রিয়াদে বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এর আগে গত ৯ নভেম্বর তার ৫ সদস্যের প্রতিনিধি দল রিয়াদে পৌঁছে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪২   ৩১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ