ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরা করতে পারবেন যারা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরা করতে পারবেন যারা
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরা করতে পারবেন যারা

এখন থেকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ৬ দেশের অধিবাসীরা ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরা পালন করতে পারবেন। সোমবার (১১ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জিসিসির ছয়টি দেশ- ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে যারা থাকেন; তাদের সবার ওমরা পালনকে সহজ করার জন্য ওমরা ভিসা ছাড়াও তারা আরও দুটি ভিসা দিয়ে ওমরা পালন করতে পারবেন।

ওইসব দেশে যারা থাকেন তারা ওমরা ভিসা, ট্যুরিস্ট ভিসা ও ট্রানজিট ভিসার মাধ্যমে যেকোনো সময় সংশ্লিষ্ট মাধ্যমে ভিসার আবেদন করে ওমরা পালন করতে পারবেন।

তবে কেউ যদি ওমরা ভিসা না করতে চান এবং মদিনায় অবস্থিত মসজিদে নববীতে নামাজ পড়তে চান তাহলে নুসুক অ্যাপ দিয়ে আলাদাভাবে অনুমতি নিতে হবে।

এর আগে শুধু ওমরা ভিসা দিয়ে ওমরা করা যেত। এখন থেকে কারও সৌদি আরবের ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা থাকলে আলাদাভাবে ওমরা ভিসা করতে হবে না।

সৌদি আরব ওমরা পালন সহজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিনে বাড়িয়ে দিয়েছে সেদেশের হজ ও ওমরা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৮   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ