চিহ্নিত করেছি, কারা বন্দরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিহ্নিত করেছি, কারা বন্দরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে: সাখাওয়াত
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪



চিহ্নিত করেছি, কারা বন্দরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে: সাখাওয়াত

আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলেছেন, স্কুলে ছাত্ররা পরীক্ষার খাতায় যেমন লিখবে তেমনি তার রেজাল্ট আসবে, একইভাবে আগামী দিনে বিএনপির রাজনীতি কিভাবে চলবে তার পরীক্ষা হয়ে গেছে। গত ৫ আগস্টের পূর্বে যারা রাজপথে ছিলো, মামলা হামলা খেয়েছে, বুকের রক্ত বিলিয়ে দিয়েছে তবুও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে, তারাই বিএনপির নেতৃত্ব দেবে। তারাই আগামী দিনে এমপি নির্বাচন করবে, মেয়র নির্বাচন করবে, উপজেলা নির্বাচন করবে, ইউনিয়ন পরিষদে যাবে। তারাই জনগণকে সাথে নিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে। ’

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার মদনপুরের দেওয়ানভাগ বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশে এই কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

সমাবেশে এড. সাখাওয়াত বলেন, আমরা কি স্বৈরাচারের দোসরদের আমাদের দলে স্থান দেবো। ইতিপূর্বে আমরা চিহ্নিত করেছি কারা গত ১৫ বছর আওয়ামী লীগ আর জাতীয় পার্টির লেজুড়বৃত্তি করে এই বন্দরের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। কারা বিভিন্ন নির্বাচনে আওয়ামীলীগ আর জাতীয় পার্টির এমপির পক্ষে কাজ করেছে আর আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আজ তারাই ভোল পাল্টে বিএনপির সামনের সাড়িতে আসতে চায়।

তিনি আরও বলেন, যারা গত ১৫ বছর আওয়ামী লীগ আর জাতীয় পার্টির দালালি করেছেন আর এখন স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। নারায়ণগঞ্জ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা তা কোনদিনই হতে দেবে না। আর তাই আগামী দিনে বন্দরের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

সমাবেশের পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি মদনপুরের দেওয়ানভাগ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মদনপুর স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৭   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন
আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ
একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ