রূপগঞ্জে পলিথিনে মোড়ানো যুবকের ৭ টুকরো লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে পলিথিনে মোড়ানো যুবকের ৭ টুকরো লাশ উদ্ধার
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



রূপগঞ্জে পলিথিনে মোড়ানো যুবকের ৭ টুকরো লাশ উদ্ধার

রূপগঞ্জের লেক থেকে পলিথিনে মোড়ানো এক যুবকের ৭ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের এক লেক থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে কাঞ্চন-কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় এক রিকশাচালক। পরে তিনি স্থানীয় আরও কয়েকজনকে ডাক দিলে পলিথিনে মোড়ানো ব্যাগগুলো পান তারা। খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের তিনটি পৃথক পলিথিন ব্যাগে মরদেহের খন্ডাংশগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা লাশ উদ্ধার করেছি। ওই যুবক অন্তত তিনদিন আগে মারা গেছেন বলে ধারণা করছি। লাশের কিছু অংশ এখনো খুজে পাইনি। আনুমানিক ভাবে নিহত যুবকের বয়স ৪০। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৮   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ