ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম। ওই ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২৭   ২৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ