নদীতে গোসল করতে নেমে আনসার সদস্যের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নদীতে গোসল করতে নেমে আনসার সদস্যের মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



নদীতে গোসল করতে নেমে আনসার সদস্যের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে সাবেক আনসার সদস্য আব্দুল জলিল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে রাসেল মিয়া।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও সাবেক আনসার সদস্য আব্দুল জলিল।

তিনি আজ দুপুরে বাড়ীর পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামেন। হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। এদিকে বাড়ী ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর ঘাটে খুঁজতে যান।

পরে ঘাটে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে মাছ ধরার জাল ফেলে খোঁজতে থাকেন তাকে। এক ঘণ্টা ব্যাপী উদ্ধার কাজ চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

টিকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নিহতের ভাই আবুল হোসেন বলেন, ‘বাড়ীর পাশেই নদীতে গোসল করতে যান আঃ জলিল। একপর্যায়ে পায়ের নিচ থেকে মাটি সরে নদীতে ডুবে যান তিনি। নদীতে জাল ফেলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার আসাদুজ্জামান নুর বলেন, ‘নদীতে ডুবে যাওয়ার বিষয়ে কেউ সংবাদ দেয়নি।’ সংবাদ পেলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী পাঠানো হত বলে জানান তিনি।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৫৭   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ