জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন : হাসান আরিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন : হাসান আরিফ
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন : হাসান আরিফ

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন।

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যাতে করে এ সমাজে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে।

এ এফ হাসান আরিফ আজ রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্বরে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদোগে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।

মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনছেন কুইন্টসোইল, ঢাকাস্থ থাইল্যান্ড

দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স পেনম থংপ্রেইন, শিক্ষাবিদ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ভদন্ত ড. বুদ্ধ প্রিয় মহাথের ও রণজিত কুমার বড়ুয়া।
ভূমি উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার একটি মডেল ধর্মীয় প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, মহাবিহারটি দেশ ও জাতির সার্বিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

তিনি বিহারটির চলমান সমস্যাবলী সমাধানের আশ্বাস দিয়ে আরও বলেন, এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪৬   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ