শাহজালালে প্রবাসী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালালে প্রবাসী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



শাহজালালে প্রবাসী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সন্ধ্যায় আজারবাইজান থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা এ লাউঞ্জ উদ্বোধন করেন। এর আগে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ সন্ধ্যা ৮টায় দেশে ফেরেন।

ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করে অধ্যাপক ইউনূস বলেন, আজারবাইজান যাওয়ার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম। এ লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড-যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া এবং ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারে। আর আজ প্রবাসীর স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো।

প্রধান উপদেষ্টা বলেন, আজ প্রবাসীর পরিবার-পরিজনের জন্য কেবল এর যাত্রা শুরু হলো। এই ওয়েটিং লাউঞ্জকে আরো কীভাবে আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায়, সেজন্য তিনি প্রবাসীর স্বজনদেরকে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা ওয়েটিং লাউঞ্জে উপস্থিত প্রবাসীর স্বজনদের সঙ্গে কথা বলেন।

বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবি কেয়ার রুম, নারী-পুরুষের জন্য নামাজের স্থান এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩১   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ