তরুণদের আঁকা গ্রাফিতি দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণদের আঁকা গ্রাফিতি দেখার আহ্বান প্রধান উপদেষ্টার
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



তরুণদের আঁকা গ্রাফিতি দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় ‘বে অব বেঙ্গল’ সংলাপে অংশ নেয়া বিদেশি অতিথিদের বাংলাদেশের তরুণ বিপ্লবীদের আবেগ ও আকাঙ্ক্ষার প্রতীক গ্রাফিতি ও চিত্রকর্মগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল’ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিদেশি অতিথিদের প্রতি আমার আহ্বান: ঢাকার রাস্তায় হাঁটার সময় রাস্তার দেয়ালে আঁকা বর্ণিল চিত্রকর্মগুলো দেখার ঐতিহাসিক সুযোগ আপনারা মিস করবেন না। এই চিত্রকর্মগুলো তরুণদের আবেগ ও আকাঙ্ক্ষার প্রকাশ, যা হত্যাযজ্ঞের সময় আঁকা হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘এগুলো দেখলে যে কেউ বিস্মিত হবেন, কী গভীর শক্তিশালী চিত্রকর্ম হত্যার সময় তরুণরা তুলে ধরেছে।’

অতিথিদের প্রতি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তিনি বলেন, ‘এখানে আপনাদের সঙ্গে থাকতে পারা সত্যিই আনন্দের। এই শহরটি মাত্র ১০০ দিন আগে এক অনন্য রাজনৈতিক উত্থানের সাক্ষী হয়েছে।’

২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস স্মরণ করিয়ে দেন, এটি ছিল একটি ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, যা গত ১৬ বছর ধরে দেশ শাসনকারী এক ফ্যাসিবাদী শাসকের পতন ঘটিয়েছে। তিনি বিদেশি অতিথিদের ‘নতুন বাংলাদেশ’-এ স্বাগত জানিয়ে বলেন, এটি পুরাতন বাংলাদেশের থেকে সম্পূর্ণ আলাদা এক বাংলাদেশ।

তিনি জানান, ১০০ দিন আগে প্রায় ১,৫০০ ছাত্র, শ্রমিক ও অন্যান্য বিক্ষোভকারী স্বৈরশাসকের হাতে নিহত হয়েছেন এবং আহত হয়েছিলেন প্রায় বিশ হাজার।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই বৈশ্বিক সংলাপের মাধ্যমে, আসুন আমরা সেই মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, যারা তাদের অঙ্গ-প্রত্যঙ্গ, চোখ এবং অন্যান্য শারীরিক সক্ষমতা হারিয়েছেন, এবং যারা এখনও জীবন নিয়ে লড়াই করছেন।’

বাংলাদেশ সময়: ১৫:৪৩:১১   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ