শীত নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীত নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



শীত নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। রাজধানী ঢাকাসহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে সারা দেশেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানীসহ
আবহাওয়া অধিদফতর বলছে, চলতি মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। তবে ডিসেম্বর থেকে শীত জেঁকে বসতে পারে। আর রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মধ্য-ডিসেম্বর থেকে।

শনিবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

একইসঙ্গে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পর্যালোচনায় এ অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগপর্যন্ত স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হবে।

তিনি বলেন, ঢাকায় শীত নভেম্বরের মাঝামাঝি থেকে অনুভূত হতে শুরু করবে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে।

শীতের সম্ভাব্য সময়সীমার ব্যাপারে এই আবহাওয়াবিদ বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে রাতে ঠান্ডা অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে। আর জানুয়ারির মাঝামাঝি সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩৩   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির ১ হাজার ৪ মিলিয়ন ডলারের অর্থায়ন
আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার বিতরণ
একটি দল গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে নিতে চায় : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ