ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন অন্যায় ও অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বক্তব্যে এই দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে তিনি দাবি করেছেন, ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞাগুলোকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করছে ইরান। এগুলো অযৌক্তিক ও আন্তর্জাতিক আইনবিরোধী।

ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইনস (আইআরআইএসএল) ও এর পরিচালককে সোমবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ব্রাসেলস। ইউক্রেন যুদ্ধে মস্কোর প্রতি তেহরানের সমর্থনের কারণে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তারা।

একই দিনে ইরানের এয়ারলাইনস ও শিপিং ক্যারিয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। তাদের দাবি, রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ও তেহরানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

ওই বক্তব্যে বাঘাই অভিযোগ করে বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের নৌপরিবহন ও সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা লঙ্ঘন করছে ইউরোপীয় দেশগুলো।

বাংলাদেশ সময়: ১৬:২২:৫২   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ