বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ

প্রথম পাতা » খুলনা » বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪



বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক কারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার সকালে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের এ চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন মাদক কারবারিরা ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান পুটখালী সীমান্তের পশ্চিমপাড়া নামক স্থানে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালালে মাদক কারবারিরা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো খুলে দেখেন তাতে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তে মাদক পাচারকারীসহ যেকোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০৭   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ