মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪



মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি

মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারের জন্য চুক্তি করা হয়েছে। ভারত ও মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যে বৈঠক চলাকালে চুক্তিটি চূড়ান্ত হয়। শুক্রবার (২২ নভেম্বর) ভারতের মুম্বাইতে এমএমএ গভর্নর আহমেদ মুনাওয়ার এবং আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মালদ্বীপ মনিটারি অথরিটি (এমএমএ) এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহার করার জন্য এই এমওইউ স্বাক্ষর করে। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম সান এমবি এ খবর জানিয়েছে।

এমএমএ বলছে, এ সমঝোতা স্মারকটি মালদ্বীপ ও ভারতের মধ্যে বাণিজ্য ও আর্থিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সমঝোতা স্মারক উভয় দেশের ব্যবসায়ীদের তাদের নিজ নিজ দেশীয় মুদ্রায় চালান এবং লেনদেন নিষ্পত্তি করার অনুমতি দেবে।

এছাড়াও মালদ্বীপের সরকার পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করেছে। যার অধীনে আগামী বছরের সেপ্টেম্বর মাস থেকে লেনদেন এবং স্থানীয় মুদ্রায় সরাসরি বিনিয়োগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৬   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ