বিদেশিদের জন্য অনলাইন বিশেষ পাস চালু করছে মালয়েশিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশিদের জন্য অনলাইন বিশেষ পাস চালু করছে মালয়েশিয়া
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



বিদেশিদের জন্য অনলাইন বিশেষ পাস চালু করছে মালয়েশিয়া

আগামী বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়ায় বিদেশিদের প্রবেশ ও দেশটিতে অবস্থানরত বিদেশিদের জন্য চালু করতে যাচ্ছে একটি অনলাইন বিশেষ পাস (ই-এসপি)।

সোমবার (২৫ নভেম্বর) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাসিক সভা শেষে এক সংবাদ সম্মেলন এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

তিনি বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ১৪ এর ভিত্তিতে এই বিশেষ পাস জারি করা হয়েছে। যা অভিবাসন বিভাগের যানজট কমানোর পাশাপাশি সংস্থাটিকে ডিজিটালাইজড করার অন্যতম প্রচেষ্টার একটি উদ্যোগ।

মূলত ই-এসপি হলো একটি অনলাইন স্পেশাল পাস অ্যাপ্লিকেশান প্ল্যাটফর্ম যার বৈধ পাস আছে এমন দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস (পিএলএস) এবং পেশাদার ভিজিট পাস (পিএলআইকে) ব্যক্তিরা তাদের বৈধ পাসের মেয়াদ বাড়ানোর জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

এছাড়া, যেকোনো বিদেশি নাগরিক যারা নতুন আবেদন, সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী পিএলএস, পিএলআইকে পরিবর্তনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বা যারা সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের মতো সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতিতে রয়েছেন তারাও এই ইএসপির জন্য আবেদন করতে পারেন।

তবে, আবেদন প্রক্রিয়া অনলাইনে হলেও নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আপস করবে না বলেও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৫৬   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ