ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪



ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার সুমন দেবনাথের স্ত্রী সম্পা দেবনাথ (৩৮) ও ছেলে রাতুল দেবনাথ (১৯), কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে সতীষ চন্দ্র (৬৫), সতীষ চন্দ্রের ছেলে স্বপন দেবনাথ (৩২), স্বপন দেবনাথের স্ত্রী সুকলা দেবনাথ (৩০) ও সুরেশ দেবনাথের স্ত্রী কানন বালা দেবনাথ (৫০)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাত ১০টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীসহ চার জনকে আটক করে। একই দিনে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল রাতে সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারীসহ দুই জনকে আটক করে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অনুপ্রবেশ বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১:২৩:১৯   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ